
গুগলের জিমেইল ব্লু টিক ফিচার বা নীল রঙের চিহ্ন চালু করছে। ফিচারটি ইউজারদের যাচাই করা বা ভ্যারিফায়েড ব্র্যান্ড ও নাম চিনতে সাহায্য করবে।ওয়েব অ্যাপের পাশাপাশি ব্লু টিক সুবিধাটি অ্যান্ড্রয়েড ও আইওএসেও পাওয়া যাবে।
গুগল দাবি করেছে, ফিচারটি জিমেইলের নিরাপত্তা আরও জোরদার করবে। মেসেজ শনাক্তকরণে ব্র্যান্ড নির্দেশক,বিআইএমআই নামক একটি ফিচারের অংশ হলো এ ব্লু টিক, যা ব্র্যান্ডগুলোকে তাদের পরিচয় যাচাই করতে সাহায্য করে।নতুন সিস্টেমটি কোম্পানিকে তাদের ইমেইল ঠিকানার পাশে নিজেদের লোগো প্রদর্শন করার সুযোগ দেবে, যা বিশ্বস্ত ব্র্যান্ড চিনতে ইউজারর জন্য আরও সহজ হবে। জিমেইলে এখন ইনবক্সে প্রেরকের নামের পাশে প্রকৃত কোম্পানির লোগো দেখা যাবে। এ ফিচার সোশ্যাল মিডিয়া এক্স, ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্যবহৃত যাচাইকরণ পদ্ধতির অনুরূপ।
গুগল জানিয়েছে, এটি জিমেইলে নিরাপত্তা বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে বলে দাবি টেক জায়ান্টটির, যা ইউজারদের ফিশিং স্ক্যাম ও প্রতারণামূলক ইমেইল থেকে রক্ষা করতে সাহায্য করবে।









