‘ড্রাফটস’ ফিচার আনছে ব্লুস্কাই

0
79
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

অবশেষে ইউজারদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ড্রাফটস ফিচারটি চালু করেছে সোশ্যাল মিডিয়া ব্লুস্কাই। আগে থেকেই ড্রাফট সেইভ করার সুবিধা দিয়ে আসছে ব্লুস্কাইয়ের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম ইলন মাস্কের এক্স ও মেটার থ্রেডস।

সাধারণত সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এ ধরনের ফিচারকে প্রাথমিক ও জরুরি হিসেবে ধরা হয়।অন্যান্য প্ল্যাটফর্মের মতোই এতে ড্রাফট সুবিধা ব্যবহার করা যাবে। এজন্য নতুন পোস্ট লেখার অপশনে গিয়ে ওপরের ডান কোণায় থাকা ড্রাফটস বাটনটি বেছে নিতে হবে। এ বছরের কর্মপরিকল্পনা প্রকাশের পরপরই ড্রাফটস ফিচারটি নিয়ে এসেছে ব্লুস্কাই।কোম্পানিটি বলেছে, তাদের লক্ষ্য অ্যাপের অ্যালগরিদমভিত্তিক ডিসকভার ফিড উন্নত করা, কাকে অনুসরণ করা উচিত সে বিষয়ে আরও ভালো পরামর্শ দেওয়া এবং অ্যাপটিকে গতিশীল বা রিয়াল-টাইম করে তোলা।

পাশাপাশি, ব্লুস্কাই স্বীকার করেছে, তাদের এখনও প্রাথমিক বা মৌলিক বিভিন্ন বিষয় সঠিকভাবে গুছিয়ে নেওয়া প্রয়োজন।