অবৈধ নির্মাণের অভিযোগ, মিঠুনকে নোটিস বিএমসি-র

0
118
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
অবৈধ নির্মাণের অভিযোগে মিঠুন চক্রবতীকে নোটিস দিয়েছে বৃহমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন বা বিএমসি। মালাডের মাধ এলাকায় এরাঙ্গল গ্রামে তাঁর যে বাড়ি রয়েছে, সেখানে নীচের অংশে বেআইনিভাবে সংস্কার করা হয়েছে বলে অভিযোগ।
কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে বিএমসি। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ১০ মে এই নোটিস দেওয়া হয়েছে অভিনেতা। ইতিমধ্যেই বিএমসি মাধ এলাকায় বেআইনি নির্মাণের খোঁজে অভিযান শুরু করেছে। বিভিন্ন বেআইনি নির্মাণ ধূলিসাৎ করে দিচ্ছে তারা।
সূত্রের, এরকম ১০১টি বেআইনি নির্মাণের হদিশ মিলেছে। তালিকায় রয়েছে একাধিক বাংলোও। ভুয়ো নথি ব্যবহার করে একাধিক নির্মাণেরও অভিযোগ রয়েছে ওই এলাকায়।