গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Entertainment ভূতমুখী : নতুন প্রজন্মের প্রয়াস 

    ভূতমুখী : নতুন প্রজন্মের প্রয়াস 

    0
    758
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    অনলাইনেই ভরসা রাখছে নতুন প্রজন্ম। উন্মেষ গাঙ্গুলি এখন আর শুধুই ক্রিয়েটর নয়, প্রযোজক ও। একঝাঁক নতুন অভিনেতা অভিনেত্রীদের নিয়ে ইউটিউবেই মুক্তি পেয়েছে শর্ট ফিল্ম ভূতমুখী।
    প্রযোজনায় উন্মেষের সঙ্গী সাহেব লক্ষণ। গল্প লেখার পাশাপাশি পরিচালনা করেছেন অরুনাভ মুখোপাধ্যায় এবং রজত রায়। গল্পে মুখ্য চরিত্র তিনজন। একজন গল্পের কথক ‘অনাগত’ আর বাকি দুই চরিত্র হল ‘জয়া’ এবং ‘কৃষ্ণ’। এই কৃষ্ণ এবং জয়া আসলে বাংলার কোনও এক গ্রামের প্রেমিক-প্রেমিকার প্রতিনিধি স্বরূপ। যাঁদের মধ্যে অফুরান ভালোবাসা থাকে, কিন্তু নেই সামাজিক সম্মতি। তাই তারা সবার চোখের আড়ালে নিজেদের মতো করে ভালো থাকার স্বপ্ন দেখে। আর সেই কারণেই কৃষ্ণর হাত ধরে চোখে একরাশ নিয়ে জয়া গ্রাম ছেড়ে পালিয়ে যায়। নেমে পড়ে পথে। কিন্তু এই পথের শেষে কি আছে? তাঁদের স্বপ্নের সংসার? নাকি অপেক্ষা করছে ভয়ঙ্কর কোনও পরিণতি? সেই গল্প ফুটে উঠেছে ‘ভূতমুখী’তে।
    উন্মেষ ছাড়াও মুখ্য ভূমিকায় রয়েছেন দুর্বার শর্মা, শিঞ্জিনী চক্রবর্তী এবং চন্দন চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে তাঁদের অভিনীত এই স্বল্প দৈর্ঘ্যের ছবি ভূতমুখী।