
বাংলাদেশের গাইবান্ধার সাঘাটায় বিএনপি ও জামাতের মধ্যে সংঘর্ষের জেরে জখম হয়েছেন ১০ জন। আহতদের মধ্যে ৬ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের সময় কয়টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, একটি অনুষ্ঠানকে ঘিরে বিএনপি ও জামাতের কর্মীদের মধ্যে অশান্তির সূত্রপাত। বিএনপি ও জামাতের স্থানীয় নেতাদের কয়েকজনের নাম না থাকায় ক্ষোভের প্রেক্ষিতে আগামী বৃহস্পতিবার ওই এলাকায় আরও একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সেখানেও প্রধান অতিথি করা নিয়ে অশান্তি হয়েছে। এই অনুষ্ঠানের পোস্টারে স্থানীয় বিএনপি নেতাদের নাম না থাকায় অশান্তি ছড়িয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ।







