গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home International বাংলাদেশে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে সংশয়ী বিএনপি

    বাংলাদেশে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে সংশয়ী বিএনপি

    0
    82
    ছবি সৌজন্যে : এক্স

    বাংলাদেশের আসন্ন ভোটে সে দেশের নির্বাচন কমিশন কতটা নিরপেক্ষ ভাবে কাজ করবে, তা নিয়ে সংশয়ী বিএনপি। নির্বাচন কমিশনের কিছু আধিকারিক একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করছেন বলে অভিযোগ তুলেছে তারেক রহমানের দল।

    এ নিয়ে সে দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে অভিযোগ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের আগে কমিশন যাতে কোনও রকম পক্ষপাতিত্ব না করে, সেই অনুরোধ জানিয়েছেন তিনি।উল্লেখ্য আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন রয়েছে।শেখ হাসিনার সরকারের পতনের পরে এই নির্বাচন ঘিরে বাংলাদেশের ঘরোয়া রাজনীতির পারদ ক্রমশ চড়ছে।

    এরই মধ্যে ঢাকায় নির্বাচন কমিশনের দফতরে বিএনপি মহাসচিব দেশের মুখ্য নির্বাচন কমিশমার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেছেন। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে বেরিয়ে বিএনপি মহাসচিব জানিয়েছেন, তাঁরা মনে করছেন নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রেই পক্ষপাতমূলক আচরণ করছে। এই বিষয়গুলি মুখ্য নির্বাচন কমিশনারের নজরে এনেছেন তাঁরা।