গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International হাসিনাকে ফেরত চাওয়া হবে,দাবি বিএনপি নেতার

    হাসিনাকে ফেরত চাওয়া হবে,দাবি বিএনপি নেতার

    0
    49
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    আইন মেনে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়ার পক্ষপাতী বিএনপি, দাবি করলেন দলের বর্ষীয়ান নেতা সালাউদ্দিন আহমেদ।

    তবে ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় তারা। বাংলাদেশের ত্রয়োদশ সাধারণ নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে ফেলেছে বিএনপি। ২০ বছর পর তারা ক্ষমতায় আসতে চলেছে। সব কিছু ঠিক থাকলে পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই পরিস্থিতিতে তারেক কুর্সিতে বসে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করেন, সে দিকে সকলের নজর রয়েছে। ২০২৪ সালের ৫ অগস্ট গণঅভ্যুত্থানের চাপে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন হাসিনা। তার পর থেকে তিনি ভারতে।একাধিক বার মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হাসিনার প্রত্যর্পণ চেয়ে বিদেশ মন্ত্রকে চিঠি দিয়েছে।

    কিন্তু নয়াদিল্লি এখনও জবাব দেয়নি। জুলাই গণহত্যার মামলায় বাংলাদেশের আদালতে হাসিনা দোষী সাব্যস্ত হয়েছেন। তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বিএনপি নেতা সালাউদ্দিন জানিয়েছেন, হাসিনার প্রত্যর্পণের বিষয়টি ভারত এবং বাংলাদেশের বিদেশ মন্ত্রকের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। তবে প্রত্যর্পণের দাবিকেই সমর্থন করে বিএনপি।