
প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবার ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগকারী বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ। তাঁর অভিযোগ, ঢাকায় অপহরণের পর বাংলাদেশের নিরাপত্তা বাহিনী তাকে ভারতের মেঘালয়ে পাঠিয়ে দিয়েছিল।
আওয়ামি লীগ নেত্রী ছাড়াও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদজ্জামান খান কামাল, বাংলাদেশ পুলিশের প্রাক্তন মহাপরিদর্শক বেনজীর আহমেদ-সহ আরও ছয়জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের হাতে অভিযোগপত্র তুলে দিয়েছেন তিনি।
সালাউদ্দিন আহমেদ গত বছর ১১ অগাস্ট দেশে ফিরে আসেন। মেঘালয় পুলিশ তাঁকে অনুপ্রবেশকারী হিসাবে গ্রেফতার করে আদালতে পেশ করলে তাঁর জেল হয়। পরে আদালত তাঁকে মুক্তিও দেয়।
