
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ললিপপ খেলে বাংলাদেশ কি আমলকি খাবে।এভাবেই পাল্টা মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
একই সঙ্গে স্ত্রীর শাড়ির পর ভারতীয় বেডশিট পুড়িয়ে ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন তিনি। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ ঐক্যজোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ বহ্মচারীর গ্রেফতারির প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। একই সঙ্গে ভারতের সঙ্গেও সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে। এই আবহে মঙ্গলবার রাজশাহীর ভুবন মোহন পার্কে এক অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব বলেছেন, ভারত মনে করেছে, বাংলাদেশ তাদের ওপর নির্ভরশীল। ভারত ছাড়া বাংলাদেশের চলবে না। এখন দেখছে কলকাতা নিউমার্কেট বন্ধ, দোকানগুলো চলে না। বাংলাদেশ আর কারও মুখাপেক্ষী হয়ে থাকতে চায় না। এটা ভারতকে জানিয়ে দিতে চান তাঁরা।ইদানীং ভারত তাদের স্বাধীন দেশের অংশ চট্টগ্রাম দাবি করছে।
চট্টগ্রামের দিকে ভারত তাকালে, দখল করতে চাইলে বনাগ্লাদেশে কি আমলকি মুখে দিয়ে চুষবে। বাংলাদেশ নবাবী আমলের পুরো অংশ বাংলা, বিহার, ওডিশা দাবি করবে। অন্যদেশ বাংলাদেশের ওপর খবরদারি করলে, এ দেশের মানুষ একজোট হবে।
