গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home International জিয়া উদ্যানের লেকে বিএনপি-র ‘শাপলা ফুল’ রোপণ

    জিয়া উদ্যানের লেকে বিএনপি-র ‘শাপলা ফুল’ রোপণ

    0
    260
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বিএনপির প্রতিষ্ঠতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর মাজার কমপ্লেক্সের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান এবং জিয়া উদ্যানের লেকে শাপলা ফুলের চারা রোপণ করেছে আমরা বিএনপি পরিবার।
    ঢাকা থেকে আমাদের প্রতিনিধি জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, রবিবার সকালে রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে আমরা বিএনপি পরিবার-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে এই শাপলা ফুলের চারা রোপণ কর্মসূচি অভিযান শুরু হয়।
    এসময় উপস্থিত ছিলেন—আমরা বিএনপি পরিবার-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন ও ফরহাদ আলী সজীব। ঢাকা মহানগর যুবদলের নেতা মইনুল ইসলাম রনি, ফয়সাল হায়দার ও লিটন ফকিরসহ নেতাকর্মীরা অংশ নেন।