
বাংলাদেশে ভারতীয় হাই কমিশনে বিএনপির তিন গণসংগঠনের অভিযানে পুলিশি বাধায় উত্তেজনা ছড়িয়েছে।পরে তিন সংগঠনের ৬ জন প্রতিনিধি ঢাকায় ভারতীয় দূতাবাসে গিয়ে স্মারকলিপি জমা দিয়েছেন।
রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগরতলায় বাংলাদেশের উপদূতাবাসে দফতরে হামলা, জাতীয় পতাকার অবমাননা এবং সাম্প্রদায়িক চক্রান্তের প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা ভারতীয় দূতাবাসে গিয়ে স্মারকলিপি জমা দেওয়ার জন্য জামায়েত হয়েছিলেন।তাদের হাতে ছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এক জাতি এক দেশ, বাংলাদেশ বাংলাদেশ লেখা একাধিক প্ল্যাকার্ড।বেলা সাড়ে ১১টা নাগাদ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। কিন্তু বিএনপির প্রতিবাদ মিছিল রামপুরা ব্রিজ পৌঁছলে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ।পুলিশের তরফে জানানো হয়, স্মারকলিপি দেওয়ার জন্য বিএনপির ৩ সংগঠনের ৬ জন প্রতিনিধিকে ভারতীয় হাই কমিশনে যেতে পারবেন। এরপরেই ওই মিছিল থেকে যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির ভারতীয় হাই কমিশনে যান।বিএনপি-র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভি বলেছেন, অপপ্রচারের চেষ্টা করা হচ্ছে। কলকাতার নিউমার্কেট বন্ধ।
কলকাতার ডিপার্টমেন্টাল স্টোর বন্ধ। কলকাতার হাসপাতালে রোগী নেই। ক্লিনিকগুলো বন্ধ। তাতে ভারতের আনন্দ হতে পারে, কিন্তু বাংলাদেশের কোনও ভ্রুক্ষেপ নেই।







