গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata সিআরপিসি-র বদলে রাজ্যে বিএনএস কার্যকর

    সিআরপিসি-র বদলে রাজ্যে বিএনএস কার্যকর

    0
    26
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    সোমবার থেকেই রাজ্যে ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস কার্যকর করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন সংবিধান মেনেই বিএনএস-এ যুক্ত হল পশ্চিমবঙ্গ।
    একইসঙ্গে তিনি অভিযোগ করেছেন এতদিন সংবিধানের ভাবনার সঙ্গে সঙ্গতি না রেখেই পুরনো কোড অফ ক্রিমিনাল প্রোসিডিওর বা সিআরপিসি অনুযায়ী কাজ করা হচ্ছিল। এবার থেকে তা আর হবে না। পাশাপাশি প্রশাসনিক ক্ষেত্রেও বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন এবার থেকে পশ্চিমবঙ্গের আইএএস ও আইপিএস আধিকারিকরাও দেশের অন্যান্য রাজ্যের মত কেন্দ্রীয় প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে পারবেন।
    মুখ্যমন্ত্রীর অভিযোগ আগের মুখ্যমন্ত্রীর অলিখিত নির্দেশে আইএএস, আইপিএস-রা প্রশিক্ষণ নিতে পারতেন না। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দায়িত্ব মুখ্যসচিবকে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন।