লিবিয়া উপকূলে নৌকো দুর্ঘটনা , মৃত ৪ বাংলাদেশি

0
85
ছবি সৌজন্যে : এক্স

লিবিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের আল খুমস উপকূলে প্রায় ১০০ জন অভিবাসী বহনকারী দুটি নৌকো ডুবে ৪ বাংলাদেশির মৃত্যু। জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে।

গতকাল লিবিয়ান রেড ক্রিসেন্ট তথ্যটি নিশ্চিত করে ফেসবুকে এক বিবৃতিতে জানিয়েছে, প্রথম নৌকাটিতে বাংলাদেশ থেকে ২৬ জন অভিবাসী ছিল, যাদের মধ্যে চারজন মারা গিয়েছিলেন। দ্বিতীয় নৌকাটিতে দুজন মিশরীয় এবং অধিকাংশ সুদানী সহ ৬৯ জন অভিবাসী ছিল।

তাদের মধ্যে আটজন শিশু ছিল। ২০১১ সালে ন্যাটো সমর্থিত বিদ্রোহের সময় স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপ থেকে পালিয়ে আসা অভিবাসীদের জন্য একটি জনপ্রিয় ট্রানজিট রুট হয়ে উঠেছে। প্রসঙ্গত, এই রুট দিয়ে যেতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক হাজারের বেশি মানুষ।