
বিহারের মোতিহারীতে যাত্রিবোঝাই নৌকা উল্টে যাওয়ার ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। তবে ১১ জনকে উদ্ধার করেন স্থানীয়েরাই।
পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন কৈলাস সহানি, মুকেশ কুমার এবং বাবুলাল সহানি।জানা গিয়েছে, ১৪ জন যাত্রী নিয়ে নৌকাটি মাঝনদীতে পৌঁছতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মাঝি। তার পর সেটি উল্টে যায়। আশপাশে কয়েকটি নৌকা ছিল, ফলে সেই নৌকাচালকদের সহযোগিতায় বেশির ভাগ যাত্রীকেই উদ্ধার করা সম্ভব হয়। তবে তিন জন তলিয়ে যান। তাঁদের তিন জনেরই দেহ উদ্ধার হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নৌকার আকারের তুলনায় যাত্রীর সংখ্যা ছিল অনেক বেশি। ফলে মাঝনদীতে যেতেই নৌকাটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মাঝি।
