বৃষ্টিতে জলমগ্ন উত্তরপ্রদেশে নৌকায় যাতায়াত

0
159
Boat travel in rain soaked Uttar Pradesh
Boat travel in rain soaked Uttar Pradesh

বৃষ্টিতে জলমগ্ন উত্তরপ্রদেশের মোরাদাবাদের রাস্তায় নৌকা করে যাতায়াতের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দেখে মনে হবে বসতি এলাকার মধ্যে দিয়ে কোনও নদী বয়ে চলেছে। 

উত্তরপ্রদেশে কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে। মোরাদাবাদেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। ফলে জেলার বহু জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। তেমনই একটি জলমগ্ন এলাকার ভিডিও প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি এস নিউজ। দাবি করা হচ্ছে, ভিডিওটি ভোলানাথ কলোনির।পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, রাস্তায় নৌকা নিয়ে চলতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা এই পরিস্থিতির জন্য ক্ষোভ প্রকাশও করেছেন। তাদের অভিযোগ, প্রতি বছর বর্ষা এলেই এই এলাকা নদীতে পরিণত হয়। বাড়িতে জল ঢুকে যায়। রাস্তা ৫-৬ ফুট জলের তলায় চলে যায়। বারবার প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি বলেও অভিযোগ। এবার বর্ষার শুরুতেই পরিস্থিতি খারাপ পর্যায়ে পৌঁছেছে বলে দাবি স্থানীয়দের।স্থানীয় এক বাসিন্দা বলেছেন, পরিস্থিতি খুবই খারাপ। বাড়ির বাইরে কোথাও যেতে হলে নৌকা চড়ে যেতে হচ্ছে। নিকাশি ব্যবস্থার হাল খুবই খারাপ।