সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে থানায় ববি

0
19
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল

আবার সেবাশ্রয় নিয়ে পারুলিয়া কোস্টাল থানায় অভিযোগ দায়ের করেছেন অভিজিত্ দাস ববি। তাঁর অভিযোগ সেবাশ্রয় স্বাস্থ্যশিবিরে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে।

সেবাশ্রয়ে ব্যবহৃত ওষুধের গুণমান নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা। এর আগে ডায়মণ্ডহারবার এবং বিষ্ণুপুর থানায় বেনিয়মের অভিযোগে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যা সহ অন্যান্যদের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের হয়েছিল । পারুলিয়া কোস্টাল থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও তাঁর আপ্তসহায়ক সুমিত রায় , জাহাঙ্গির খান, সামিম আহমেদ সহ তৎকালীন  জেলাশাসক, স্বাস্থ্যকর্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস।১০ জুন সরিষার হিঞ্চাবেড়িয়ায় মাটি খুঁড়ে কোটি টাকা মূল্যের প্রচুর ওষুধ উদ্ধার হয়েছিল।

পারুলিয়া থানার পুলিশ উদ্ধার হওয়া ওষুধের নমুনা সংগ্রহ করলেও মামলা দায়ের হয়নি।