‘মাতব্বরি’ আলিয়ার

0
26
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

আলিয়া ভাটের মাতব্বরি’র জেরে নাকি আলফা সিনেমার শুটিং মাথায় ওঠে, মাসখানেক আগেই যশরাজ ফিল্মসের গোয়েন্দা ব্রহ্মাণ্ডের সেট থেকে ফাঁস হয় এহেন খবর।

মায়ানগরীর সেলেবপাড়ার অন্দরে ফিসফাস, আলিয়া ভাটের নাকি সবেতে নাকগলানো অভ্যেস। আলফার শুটিংয়েও তার ব্যতিক্রম ঘটেনি। যার জেরে সিনিয়’ অভিনেতা ববি দেওলের সঙ্গে তুমুল তরজা বাঁধে নায়িকার। শোনা যায়,পরিস্থিতি নাকি এতটাই সঙ্গীন হয়ে ওঠে যে ববি-আলিয়ার ঝামেলা থামাতে মধ্যস্থতায় মাঠে নামতে হয় খোদ প্রযোজক আদিত্য চোপড়াকে।এহেন গুঞ্জন চাউড় হওয়ার পর থেকেই আতশকাচে আলিয়া ভাটের,অ্যাটিটিউড। আর তারপরেই এবার মুখ খুলেছেন ববি দেওল।যশরাজ ফিল্মসের পুরুষতান্ত্রিক স্পাই ইউনিভার্সের ভিড়ে আলফা’র সুবাদে আলিয়া ভাট গোয়েন্দা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। আর সেই সিনেমার কাস্টিংয়েই বড়সড় চমক,লর্ড ববি। তেইশ সালে অ্যানিম্যাল সিনেমার গৌণ চরিত্র হয়েও যিনি মারাত্মক শোরগোল ফেলে দিয়েছিলেন।পর্দায় ঠান্ডা মস্তিষ্কের হিংস্র খলনায়ক অবতারে বহুল প্রশংসিত হয় ববি দেওলের অভিনয়ও। সেই অভিনেতার সঙ্গে পর্দায় সম্মুখ সমরে আলিয়া ভাট কেমন খেল দেখান,সেটা দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শকমহল। তবে ঘনিষ্ঠ সূত্রে শোনা যায়, রিল লাইফের ঝগড়া গড়িয়েছে রিয়েল লাইফেও। কানাঘুষো, যশরাজ প্রযোজিত এই গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজি ছবির সেটে ববি দেওলের সঙ্গে নাকি তুমুল বাকবিতণ্ডায় জড়ান আলিয়া ভাট। পরিস্থিতি নাকি এমন পর্যায়ে পৌঁছয় যে, দুই তারকার ঝগড়া থামাতে শেষমেশ আসরে নামতে বাধ্য হন প্রযোজক আদিত্য চোপড়া। ঝগড়ার সূত্রপাত জানা যায়, ববি দেওল যখন শট দিচ্ছিলেন, তখন একের পর এক দৃশ্যে নিজস্ব মতামত চাপানোর চেষ্টা করেন আলিয়া। কানাঘুষো, সৃজনশীল মতামত দেওয়ার এই অভ্যাস নাকি আলিয়ার বরাবরের। এই প্রথম নয়,কিন্তু অভিনেত্রীর এত মতামত জাহিরে নাকি একসময়ে অতিষ্ট হয়ে আপত্তি তোলেন সিনিয়র অভিনেতা ববি দেওল।

এরপরই সেটে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। শুটিং মাথায় ওঠে,পরিস্থিতি এমন পর্যায় পৌঁছয় যে খবর পেয়ে তড়িঘড়ি সেটে আসেন প্রযোজক আদিত্য চোপড়া। তার মধ্যস্থতাতেই আবার নতুন করে শুটিং শুরু হয় বলে জানা যায়।