
কিছুদিন আগে মুক্তি পাওয়া নবাগত জুটি আহান পান্ডে ও অনীত পাড্ডার সাইয়ারা সিনেমা নিয়ে সব জায়গাতে তুমুল প্রশংসা,বক্স অফিসেও ঝড় তুলেছে সিনেমাটি। সিনেমাটি দেখে কেঁদে ফেলেছেন বলে সম্প্রতি জানিয়েছেন আরেক অভিনেতা ববি দেওল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড অভিনেতা ববি দেওল বলেছেন, তিনি শুরুতে আহানের সাফল্যে খুবই খুশি এবং সাইয়ারা ছবিটি দেখে তিনি নিজেই কেঁদে ফেলেছিলেন। ছবিটি দেখে ববির, আহানের ছেলেবেলার কথা মনে পড়ে যায়।ববি বলেছেন, খুব খুশি হয়েছেন কারণ আহান তাঁর সামনে বড় হয়েছে। ছবি দেখতে দেখতে তাঁর সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল,যখন আহান ছোট ছিল। আহান স্পাইডার-ম্যানের পোশাক পরে, পাঞ্চিং ব্যাগে ঘুষি মারত, আহান শুরু থেকেই খুব উদ্যমী ছিল।ববি দেওল জানিয়েছেন,আহান পান্ডের ডেবিউ দেখে মনে হয়েছে যেন ওর নিজের সন্তানই চলচ্চিত্র জগতে প্রথম পদক্ষেপ করেছেন।ববি বলেছেন, সাইয়ারা মুক্তির জন্য আহান ৮ বছর অপেক্ষা করেছে। এই ছবিটি ,সাইয়ারা কিভাবে পেয়েছেন, সেটাও একটা অসাধারণ গল্প। ববি দেওল খুব খুশি হয়েছিলেন। তিনি আরো বলেছেন, এই ছবিটি দেখে খুব কেঁদেছিলেন, এটা খুবই মনে ছুঁয়ে যাওয়া একটা গল্প।পরিচালক মোহিত সুরি দুর্দান্ত কাজ করেছেন। সাইয়ারা অবশ্যই একজন পরিচালকের তৈরি ছবি,কিন্তু অভিনেতারাও চরিত্রগুলোকে খুব ভালোভাবে তুলে ধরেছে।
আহান এবং অনীতকে দেখাটা বেশ আকর্ষণীয় ছিল।মোহিত চিত্রনাট্য খুব ভালো ভাবে গেঁথেছেন,গল্প তৈরি করেছেন, সংগীত করেছেন,সবকিছুই খুব ভালোভাবে তৈরি করা হয়েছে।









