লালকেল্লার রামলীলায় রাবণ দহন করবেন ববি দেওল

0
103
ছবি সৌজন্যে : এক্স
লালকেল্লার রামলীলায় রাবণ দহন করবেন বলি অভিনেতা ববি দেওল। রামলীলা থেকে সম্প্রতি বাদ পড়েছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী পুনম পাণ্ডে।
আয়োজক লব কুশ কমিটি আমন্ত্রণ জানিয়েছিল বলি অভিনেতা ববি দেওলকে। তিনি সে ডাকে সাড়া দিয়েছেন এবং দিল্লির ঐতিহাসিক লালকেল্লার রামলীলায় রাবণ দহন করবেন। কমিটির তরফে পাঠানো আমন্ত্রণ সানন্দে গ্রহণ করেছেন অভিনেতা। এক ভিডিও বার্তায় ববি নিজেই উচ্ছ্বসিত হয়ে জানিয়েছেন দিল্লি কী রামলীলা মে ইস বার ম্যায় আ রাহা হুঁ। তো মিলতে হ্যায় দশেরা পর। কমিটির সভাপতি অরুণ কুমার জানিয়েছেন, ববি দেওলের উপস্থিতি এ বারের উৎসবকে আরও স্মরণীয় ও জনপ্রিয় করে তুলবে। লালকেল্লার লব কুশ কমিটির রামলীলা দেশে অন্যতম বিখ্যাত। পৌরাণিক কাহিনি আধুনিকতার ছোঁয়ায় উপস্থাপিত হয় প্রতিবছর। লাখ লাখ দর্শক হাজির হন এই উৎসবে।
গত বছর পরিচালক রোহিত শেট্টি, অজয় দেবগণ আর করিনা কাপুর সিংঘম এগেইন টিম মিলে হাজির ছিলেন এতে। হাতে গদা আর ধনুক-বাণ নিয়ে জমকালোভাবে অংশ নিয়েছিলেন তাঁরা।