মহাশ্মশান সমাধি খুঁড়ে দেহ গায়েব, নবদ্বীপে হুলস্থূল

0
440
ছবি সৌজন্যে : নিজস্ব

বৈষ্ণবদের ধাম নবদ্বীপ মহাশ্মশানের সমাধিস্থল থেকে গায়েব হয়ে যাচ্ছে মৃতদেহ। সোশ্যাল মিডিয়ায় খবর ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। পুলিশ পিকেট বসানো হয়েছে মহাশ্মশানে। সিসিটিভি বসানোরও ভাবনাচিন্তা করা হচ্ছে।

বৈষ্ণবধর্মে সমাধি দেওয়ার রীতি রয়েছে। নবদ্বীপ মহাশ্মশানে বৈষ্ণবদের এরকম অনেক সমাধিও রয়েছে। সম্প্রতি নজরে এসেছে ওই সমাধিস্থল থেকে পরপর গায়েব হয়ে গিয়েছে দেহ। এলাকাবাসীদের অভিযোগ মহাশ্মশানের কর্মীরা দেহ পাচারচক্রের সঙ্গে জড়িত। এদিকে নবদ্বীপ বিজেপির আহ্বায়ক শশধর নন্দীর দাবি নবদ্বীপ পুরসভার তত্ত্বাবধানে শ্মশান রয়েছে। সেখান থেকে কিভাবে দেহ লোপাট হতে পারে।

এর পিছনে তৃণমূল যোগের অভিযোগ করেছেন তিনি। যদিও তৃণমূলের দাবি তদন্ত সাপেক্ষ বিষয়, যেই এই ঘটনায় জড়িত থাকুন না কেন, উপযুক্ত শাস্তি দিতে হবে।