
অবশেষে তিন দিন পর গভীর সমুদ্রে ডুবে যাওয়া ট্রলারের ২ মৎস্যজীবীর দেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ ৩ জন। দক্ষিন ২৪ পরগনায় গভীর সমুদ্রে ডুবে যাওয়া ট্রলারের ১১ জন মৎস্যজীবী বাড়ি ফিরলেও প্রায় তিন দিন শেষে এখনও ২ জন মৎস্যজীবীর মৃতদেহ ফিরল নামখানায়, এখনও নিখোঁজ ৩ জন মৎস্যজীবী।
ট্রলার টিকে টেনে আনার চেষ্টা চলছে। তবে ইতিমধ্যে ফিরে আসা মৎস্যজীবীদের তোলা ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে পরিষ্কারভাবে দেখানো হয়েছে বাংলাদেশ নেভির উন্নত ট্রলার পারমিতা ১১ কে ডুবিয়ে দেবার পর কিভাবে পালিয়ে যাচ্ছেন মৎস্যজীবীদের না বাঁচিয়ে।
ভারতীয় ট্রলারে তুলনায় উন্নত বাংলাদেশি নেভি ট্রলার যার রং কালো। প্রচন্ড গতিতে উত্তাল ঢেউ কাটিয়ে চলতে পারে। ভারতীয় জল সীমা থেকে বাড়ি যাওয়ার দৃশ্য মোবাইল বন্দি করেছে মৎস্যজীবীরা। নিখোঁজ রয়েছে তিনজন এখন কি অবস্থায় রয়েছে তার কোনও সদুত্তর পাওয়া যায়নি। এলাকায় রয়েছে শোকের ছায়া।
