গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Hooghly গোঘাটে একই পরিবারের ৩ জনের দেহ 

    গোঘাটে একই পরিবারের ৩ জনের দেহ 

    0
    127
    ছবি সৌজন্যে : নিজস্ব
    হুগলির গোঘাটে একই পরিবারের ৩ জনের আত্মঘাতী হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম অনিমা নন্দী, কাশীনাথ নন্দী ও মমতা নন্দী। আত্মীয় ও প্রতিবেশীদের দাবি, আট মাস আগে কাশীনাথ নন্দীর ২১ বছরের ছেলে শান্তনু নন্দী আত্মঘাতী হয়েছিলেন।
    তিনি ডাক্তারি পড়ুয়া ছিলেন। তারপর থেকেই পরিবারের সকলে ভেঙে পড়েছিলেন। কারও সঙ্গে তেমন কথাবার্তা বলতেন না। পুত্রশোকেই পরিবারের সকলে একসঙ্গে এই মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রতিবেশীদের অনুমান। বৃহস্পতিবার সকালে পরিবারের কাউকে বাইরে বের হতে না দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। অনেক ডাকাডাকি করেও সাড়া না মেলায় প্রতিবেশীরা বাড়ির ভিতর ঢোকেন।
    তখনই লক্ষ্য করেন গোয়ালঘরে তিনজন গলায় দড়ি দিয়ে ঝুলছেন। এরপরই স্থানীয়রা গোঘাট থানায় খবর দেন। পুলিশ তিনজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।