গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National মহারাষ্ট্রের ঠাণেতে একই পরিবারের ৪ জনের দেহ উদ্ধার!

    মহারাষ্ট্রের ঠাণেতে একই পরিবারের ৪ জনের দেহ উদ্ধার!

    0
    105
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মহারাষ্ট্রের ঠাণেতে একটি বাড়ি থেকে এক মহিলা এবং তাঁর তিন সন্তানের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, মহিলার স্বামী রাতের ডিউটি করতে গিয়েছিলেন। শনিবার সকালে বাড়িতে ফেরেন। দরজা ভিতর থেকে বন্ধ থাকায় ভেবেছিলেন সকলেই ঘুমোচ্ছে।
    কিন্তু ডাকাডাকি করেও যখন সাড়া পাননি, তখন জানলা দিয়ে উঁকি মেরে দেখতেই আঁতকে ওঠেন। চিৎকার করে পড়শিদের ডাকেন। খবর দেওয়া হয় পুলিশেও। পুলিশ জানিয়েছে, মহিলা এবং তাঁর তিন সন্তানের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়।
    প্রামথিক ভাবে মনে করা হচ্ছে, তিন সন্তানকে খুনের পর মহিলা আত্মঘাতী হয়েছেন। কিন্তু মহিলার স্বামী সন্দেহ প্রকাশ করেছেন। তাঁর দাবি, এমন কিছু ঘটনা ঘটেনি যে তাঁর স্ত্রীকে আত্মঘাতী হতে হবে। মহিলার স্বামীর বয়ান রেকর্ড করা হবে বলে পুলিশ সূত্রে খবর।