গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home National নিউইয়র্কে উদ্ধার নিখোঁজ ৪ ভারতীয় বংশোদ্ভূতের দেহ

    নিউইয়র্কে উদ্ধার নিখোঁজ ৪ ভারতীয় বংশোদ্ভূতের দেহ

    0
    90
    ছবি সৌজন্যে : এক্স
    নিউইয়র্ক থেকে রহস্যজনকভাবে নিখোঁজ চার ভারতীয় বংশোদ্ভূতের দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে গাড়ি দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে আশা দিওয়ান, কিশোর দিওয়ান, শৈলেশ দিওয়ান, গীতা দিওয়ান নামে ওই চার প্রবীণ নাগরিকের।
    মাশাল কাউন্টির শেরিফ মাইক ডঘার্টি জানিয়েছেন, ওয়েস্ট ভার্জিনিয়ার ক্রিক রোড থেকে দুমড়ে মুচড়ে যাওয়া একটি গাড়ি উদ্ধার হয়। সেটিই ছিল দিওয়ান পরিবারের হালকা সবজ রঙের টয়োটা ক্যামরি। গাড়ি থেকে মৃত অবস্থায় ৪ জনকে উদ্ধার করেছে পুলিশ। তাঁদের দেশ শনাক্ত করা হয়েছে। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি পুলিশ।