
একই পরিবারের পাঁচ সদস্যের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে তেলেঙ্গানার হায়দরাবাদে। পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে আছেন এক দম্পতি, তাদের মেয়ে, মেয়ের জামাই ও নাতনি। স্থানীয় মিয়াপুর থানার এক ইন্সপেক্টর বলেছেন, মাহবুবপেট এলাকার মাকথায় একই পরিবারের পাঁচজনকে মৃত অবস্থায় পাওয়ার খবর পাওয়া যায়।
ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় পুলিশ একটি মামলা করেছে এবং কীভাবে এই মৃত্যুর ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে চলতি বছরের মার্চ মাসে একই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটেছে হায়দরাবাদে। সে ঘটনায় এক দম্পতি তাদের দুই সন্তানকে শ্বাসরোধে হত্যা করে নিজেরাও আত্মহত্যা করেছিলেন।
ওই ঘটনায় ৪৪ বছর বয়সী পুরুষ ও তার ৩৫ বছর বয়সী স্ত্রীর মরদেহ আলাদা কক্ষে পাওয়া যায়। শিশুদের মরদেহ ছিল বিছানায়।








