
ডায়মণ্ডহারবারের দম্পতির দেহ মিলেছে চেন্নাইয়ের হোটেলে। চেন্নাইয়ের ওই হোটেলেই কাজ করতেন দম্পতির।
হোটেলের ঘর থেকে স্বামীর ঝলন্ত দেহ উদ্ধার হয়েছে। স্ত্রীর দেহ পড়েছিল মেঝেতে। ডায়মণ্ডহারবারের কামালকাছির বাসিন্দা তাজমিরা খাতুনের সঙ্গে বিয়ে হয় হাওড়ার আমতার বাসিন্দা রিজওয়ান মোল্লার। মাত্র এক বছর আগে ওই দম্পতি কাজে যোগ দিয়েছিলেন। রিজওয়ান মোল্লা ওই হোটেলেই কাজ করতেন। তাজমিরা খাতুন পরিচারিকার কাজ করতেন। তবে ঠিক কি কারণে মৃত্যু তা স্পষ্ট নয়।
মেয়ে জামাইয়ের মৃত্যুর খবর ডায়মণ্ডহারবারের বাড়িতে পৌঁছতে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। কয়েকদিন পরেই তাঁদের বাড়ি ফেরার কথা ছিল।
