
ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে স্ত্রী। সিলিংয়ে ঝুলছে স্বামী। বাঁকুড়ার জয়পুরে ঘটনার জেরে শোরগোল পড়েছে। জানা গিয়েছে অনেকদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল।
মাঝেমধ্যেই অলোক মণ্ডল, মুক্তা মণ্ডলের মধ্যে ঝামেলা হত। শনিবার সকালে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় সন্দেহ হয় প্রতিবেশীদের। এরপর দরজা ভেঙে ভিতরে ঢুকতেই স্বামী, স্ত্রীর দেহ উদ্ধার হয়। বিছানায় ক্ষতবিক্ষত অবস্থায় পড়েছিল স্ত্রী মুক্তা মণ্ডলের দেহ। আর সিলিংয়ে ঝুলছিল স্বামী। পাশেই পড়েছি রক্তমাখা বাঁট। পুলিশের অনুমান স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন অলোক মণ্ডল। এদিকে স্ত্রীর সঙ্গে ঝামেলায় ফেসবুক লাইভ অন রেখে আত্মহত্যা করেছেন স্বামী। সোশ্যাল মিডিয়ায় আত্মহত্যার ভিডিও ছড়িয়ে পড়তেই শোরগোল পড়েছে মালদার হরিশচন্দ্রপুরে। জানা গিয়েছে দুর্লভ সাহা একটি শোরুমে কাজ করতেন। কয়েকবছর আগে তাঁর সঙ্গে মৌসুমী সাহা নামে এক যুবতীর সঙ্গে বিয়ে হয়।
অভিযোগ বিয়ের পর থেকেই অশান্তি চলছিল। এরপর ভাড়া বাড়িতে একাই থাকতে শুরু করেন মৌসুমি। এমনকি শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। এই নিয়ে অশান্তি বাড়তে থাকায় ফেসবুক লাইভ করে আত্মহত্যা করেছেন দুর্লভ।
