
রাজস্থানের জয়পুরে মালদার পরিযায়ী শ্রমিকের বস্তাবন্দি দেহ উদ্ধার হয়েছে। পরিবারের দাবি অ্যাসিড দিয়ে পুড়িয়ে খুন করা হয়েছে।
জানা গিয়েছে মালদা হরিশচন্দ্রপুরের বাসিন্দা বছর ৩৫-র শেখ সাহান দেড় বছর আগে জয়পুরে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়েছিলেন। ভোটের জন্য বাড়ি ফেরার কথা ছিল সাহানের। বুধবার সন্ধেয় বাড়ি ফেরার জন্য রওনাও দিয়েছিলেন। কিন্তু বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে পরিবার। এরপর সেখানে অন্যান্যদের সঙ্গে যোগাযোগ করেন বৃহস্পতিবার ডাস্টবিন থেকে শেখ সাহানের বস্তাবন্দি ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় বলে দাবি পরিবারের। খুনের অভিযোগে সরব হয়েছে পরিবার।
খবর পেয়ে নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে যান হরিশচন্দ্রপুরের সিপিএম প্রার্থী শেখ খলিল। দেহ ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন।
