রাজস্থানের গ্রামে পাকিস্তানের তরুণ-তরুণীর দেহ উদ্ধার!

0
109
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
রাজস্থানের জয়সলমিরের ভারত-পাক সীমান্তে পাকিস্তানি তরুণ-তরুণীর দেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। কীভাবে তারা সীমান্ত পেরিয়ে ভারতে এল এই প্রশ্নই উঠতে শুরু করে দিয়েছে। একই সঙ্গে তাদের মৃত্যু নিয়েও রহস্য তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে খবর, আন্তর্জাতিক সীমান্তের ১২ কিলোমিটার ভিতরে জয়সলমিরের একটি গ্রামের কাছে ওই দু জনের দেহ দেখতে পান স্থানীয়েরা। একটি বালিয়াড়ির ওপরে দু জনরে দেহ পড়ে ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, তাদের কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে।
দু জনের কাছ থেকে পাকিস্তানের সিমকার্ড, পরিচয়পত্র পাওয়া গিয়েছে। সম্প্রতি পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে রাজস্থান থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।