
শুক্রবার রাত থেকে নিখোঁজ ২ যুবকের দেহ মিলেছে রাস্তার ধার থেকে। দেহের পাশে পড়েছিল বাইক। উত্তর ২৪ পরগনার বাগদার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
মানিক সর্দার ও বাপ্পা ওঁরাও নামে দুই বন্ধু রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। অনেক রাতেও বাড়ি না ফেরায় খোঁজখবর শুরু করেন পরিবারের লোকজন। এরপর শনিবার সকালে মালিপোতার আন্দুলপোতা এলাকার বনগাঁ দত্তফুলিয়া রাস্তার পাশে দুই বন্ধুর দেহ উদ্ধার হয়। পরিবারের লোকজন সেখানে গিয়ে দেহ শনাক্ত করেন।
এত রাতে তারা কোথায় যাচ্ছিল, এটি দুর্ঘটনা না খুন, কিভাবে দুই যুবকের মৃত্যু হয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ। দেহের পাশেই পড়েছিল বাইক।








