
আন্টার্কটিকায় ৬৬ বছর আগে এক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন ব্রিটিশ নাগরিক ডেনিশ বেল। সেখানকার বরফ গলে ছয় দশক পর বেরিয়ে এসেছে তাঁর মরদেহ।
সঙ্গে পাওয়া গেছে স্কাই পোল, পাইপ এবং ঘড়িসহ অন্যান্য জিনিসপত্র। ডেনিশ বেল ফকল্যান্ড আইল্যান্ড সার্ভের হয়ে কাজ করতেন। যা এখন ব্রিটিশ অ্যান্টার্কটিকা সার্ভে নামে পরিচিত। ১৯৫৯ সালে বরফের খাদে পড়ে যান তিনি। ওই সময় তার বয়স ছিল মাত্র ২৫ বছর। খাদে পড়ে যাওয়ার পর তাকে খুঁজে পেতে চেষ্টা চালালেও সেগুলো আর সফল হয়নি। তবে চলতি বছরের জানুয়ারিতে প্রথমবারের মতো তাঁর দেহাবশেষের খোঁজ মেলে। পোল্যান্ডের একটি দল প্রথমে তার হাড় খুঁজে পায়। এরপর একে একে তার সঙ্গে থাকা প্রায় ২০০টি ছোট বস্তুও পাওয়া যায়। যারমধ্যে রেডিও, একটি টর্চ, হাতঘড়ি, সুইডিশ চাকু এবং পাইপ ছিল। তাঁর দেহাবশেষ প্রথমে ফকল্যান্ড দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে আনা হয় লন্ডনে।
কাজটি করে ব্রিটেনের বিমানবাহিনী। এরপর লন্ডনের কিংস কলেজে তাঁর ভাইয়ের ডিএনএ-এর সঙ্গে তার ডিএনএ মিলিয়ে পরিচয় নিশ্চিত করা হয়।
