গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Howrah উলুবেড়িয়া হাসপাতালে ট্রাভেল ব্যাগে দেহ

    উলুবেড়িয়া হাসপাতালে ট্রাভেল ব্যাগে দেহ

    0
    10
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ঝোপের মধ্যে ট্রাভেল ব্যাগে দেহ উদ্ধারে শোরগোল পড়েছে হাওড়ার উলুবেড়িয়ার।
    জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের গরুহাটা মোড়ের মধ্যে একটি পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ দেখতে পেয়ে সন্দেহ হয় স্থানীয়দের। সেটি খুলতেই দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। এরপরেই ঘটনাস্থলে পৌঁছয় উলুবেড়িয়া থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অন্য কোথাও খুন করে ঝোপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে।
    মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। কে বা কারা ব্যাগটি ওই ঝোপের মধ্যে রেখেছে, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানার চেষ্টা করছে পুলিশ।