মুম্বই মেলের টয়লেটে ঝুলন্ত দেহ

0
277
ছবি সৌজন্যে : নিজস্ব

মুম্বই মেলের টয়লেটে ঝুলন্ত দেহ উদ্ধারে উত্তেজনা ছড়িয়েছে সাঁতরাগাছি স্টেশনে। মঙ্গলবার বিকেলে সাঁতরাগাছি স্টেশনে ঢোকে ডাউন মুম্বই মেল। যাত্রীরা নেমে যাওয়ার পর সাঁতরাগাছি রেল ইয়ার্ডে ট্রেনটি নিয়ে যাওয়া হয়।

রেলইয়ার্ডে সাফাইকর্মীরা ট্রেনের বগি পরিষ্কার করতে গিয়ে টয়লেটে ঝুলন্ত দেহ দেখতে পান। এরপরেই খবর দেওয়া হয় জিআরপিতে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে মৃতের পরিচয় জানা যায়নি। টয়লেটে দেহ পড়ে রইল, কেউ দেখতে পেলেন না তা নিয়ে রহস্য বাড়ছে।

এটি খুন না আত্মহত্যা খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা। পাশাপাশি ওই বগিতে কোন কোন যাত্রী সওয়াব করেছেন তাও মিলিয়ে দেখা হচ্ছে।