মেঝেয় পড়ে মা-ছেলের গলাকাটা দেহ, সিলিংয়ে ঝুলছে বাবা

0
715
ছবি সৌজন্যে : নিজস্ব
বাড়ি থেকে দম্পতি ও তাদের ৬ বছরের ছেলের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ির সমরনগর এলাকায়। গলাকাটা অবস্থায় স্ত্রী এবং ছেলে দেহ পড়েছিল মেঝেতে।
ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে স্বামীর দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভক্তিনগর থানার পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান স্ত্রী- ছেলের গলা কেটে নিজে আত্মঘাতী হয়েছেন স্বামী। কিন্তু কি কারণে এমনটা করেছেন শ্যামল রায় নামে ওই ব্যক্তি তা স্পষ্ট নয়। জানা গিয়েছে শিলিগুড়ির সমর নগর এলাকায় ভাড়ায় আসেন পেশায় রাজমিস্ত্রী শ্যামল রায়। স্ত্রী টুম্পা চপ ঘুগনির দোকান চালাতেন। কোনওদিন কোনও অশান্তি শোনেননি বলে প্রতিবেশীদের দাবি। তবে আত্মীয়দের থেকে জানা গিয়েছে প্রায় ২ লাখ টাকা ঋণ ছিল শ্যামলের।
তা নিয়ে সমস্যায় ছিলেন। সকালে ফোন করলেও কোনও উত্তর না পেয়ে টুম্পার বাবা বাড়িতে গিয়ে ভয়াবহ দৃশ্য দেখতে পান। এরপরেই খবর দেওয়া হয় পুলিশে।