অসমে নালায় ডুবে মৃত শিশুর দেহ উদ্ধার

0
228
Body of dead child found after drowning in Assam
Body of dead child found after drowning in Assam

অসমে তিনদিন খোঁজার পর অবশেষে নালায় ডুবে মৃত সন্তানের দেহ খুঁজে পেয়েছেন দম্পতি। শিশুটিকে খোঁজার জন্য খোদ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নির্দেশ দিয়েছিলেন। তারপরই তিন দিন ধরে স্নিফার ডগ, সুপার সাকার, এক্সক্যাভেটর এবং উদ্ধারকারী দল শিশুটির খোঁজ চালাচ্ছিল।

অবশেষে ঘটনাস্থল থেকে ৪ কিলোমিটার দূরে রাজগড়ে শিশুর দেহ উদ্ধার হয়েছে। শিশুর দেহ শনাক্ত করেছেন তার বাবা-মা। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, জ্যোতিনগর থেকে ৪ কিলোমিটার দূরে শিশুর দেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাবা হীরালালের স্কুটারের পিছনে বসে বাড়ি ফিরছিল অবিনাশ। জ্যোতিনগরের কাছে স্কুটি থেকে ছিটকে একটি বড় ড্রেনে পড়ে যায় ওই শিশু। চেষ্টা করেও সন্তানকে টেনে তুলতে পারেননি হীরালাল। দিশাহারা হয়ে সারা রাত ধরে সন্তানের খোঁজ করেছেন। কিন্তু পাননি। তারপর থেকেই সন্তানের খোঁজে এদিক- ওদিক ঘুরে বেড়িয়েছেন হীরালাল। এক হাতে পুত্র অবিনাশের চপ্পল, অন্য হাতে একটি রড নিয়ে খোঁজ চালিয়ে গিয়েছেন তিন দিন ধরে। তাঁর সঙ্গে যোগ দিয়েছিল উদ্ধারকারী দলও। অবশেষে উদ্ধার হয়েছে অবিনাশের দেহ।