
ডোমজুড়ের শলপ ডাঁসপাড়া এলাকায় এক শিশুর দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে মৃত ওই শিশুর বয়স বছর চার। পুলিশ জানিয়েছে শিশুটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে। শ্বাসরোধ করে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ।
জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে নটা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার তল্লাশি চালানোর সময় ঝোপের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। গলায় আঘাতের চিহ্ন ছিল। পিঠে ছিল আগুনের ছ্যাঁকা। শিশুটিকে যে নৃশংসভাবে মারা হয়েছে, আঘাতের চিহ্নে তা স্পষ্ট। এই ঘটনায় যে বা যারা জড়িত স্থানীয়রা তাদের কঠিনতম শাস্তির দাবি করছে।
পুলিশ জানিয়েছে, যে সিসিটিভির ফুটেজ হাতে এসেছে তাতে দেখা যাচ্ছে একটি ছোট ছেলের পিছন পিছন যাচ্ছে শিশুটি। ডোমজুর থানার পুলিশ তদন্তে নেমেছে।









