রাজস্থানে নিট পড়ুয়ার দেহ উদ্ধার! 

0
32
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
রাজস্থানের এক নিট পরীক্ষার্থীর বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। এ বছর নিট-ইউজি পরীক্ষা দিয়েছিলেন প্রদীপ মাহিচ নামে ওই তরুণ। ৩ মে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা হয়।
কিন্তু ৭ মে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি প্রকাশ্যে আসে। হুলস্থুল পড়তেই ১২ মে সেই পরীক্ষা বাতিল বলে ঘোষণা করে পরীক্ষা পরিচালন সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। পরিবারের দাবি, পরীক্ষা নিয়ে খুব আশাবাদী ছিলেন প্রদীপ।
পরীক্ষা দিয়ে আসার পরই বাড়িতে জানিয়েছিলেন যে, তিনি ৬৫০ নম্বর পাবেন। কিন্তু পরীক্ষার চার দিনের মাথায় যখন প্রশ্ন ফাঁসের বিষয়টি প্রকাশ্যে আসে, তখন থেকেই খুব চিন্তায় পড়ে গিয়েছিলেন প্রদীপ। কিন্তু পরীক্ষা বাতিল ঘোষণা হতেই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। কিন্তু তার জেরে এই চরম সিদ্ধান্ত নিয়ে ফেলবেন প্রদীপ কেউ আঁচ করতে পারেননি বলেই দাবি পরিবারের সদস্যদের।