গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Newsdesk জীবনতলায় যুবকের ক্ষতবিক্ষত দেহ

    জীবনতলায় যুবকের ক্ষতবিক্ষত দেহ

    0
    158
    ধানক্ষেতে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায়। পুলিশ সূত্রে খবর, মৃত যুবক বছর ২৬-র বাবাই মালি।
    জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই যুবক। তার পর আর বাড়ি ফেরেননি। রাত বাড়তেই উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। দীর্ঘ ক্ষণ পেরিয়ে গেলেও তাঁকে না পেয়ে শেষে জীবনতলা থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন তাঁরা। এর পর রবিবার বিকালে ধানক্ষেতে এক যুবকের মৃতদেহ দেখতে পান স্থানীয়েরা। তড়িঘড়ি থানায় খবর দেওয়া হয়। স্থানীয় পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।