গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Newsdesk নদীর চরে পোঁতা তরুণীর দেহ পুরুলিয়ায়

    নদীর চরে পোঁতা তরুণীর দেহ পুরুলিয়ায়

    0
    197
    কৃষ্ণনগরে ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনার মধ্যেই পুরুলিয়ার বরাবাজারে নদীর চরে পোঁতা অবস্থায় যুবতীর দেহ উদ্ধার হয়েছে। বরাবাজারের কুমারী নদীর চরে পোঁতা ছিল যুবতীর রক্তাক্ত দেহ।
    বুধবার সকালে স্থানীয়রা বালির ওপর রক্তের দাগ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এরপরেই পুলিশ রক্তের দাগ ধরে বালি নিচে চাপা অবস্থায় যুবতীর দেহ উদ্ধার করে। তবে ওই যুবতীর পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ। বালির নিচে তরুণীর দেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
    তরুণীকে এখানেই খুন করা হয়েছে নাকি বাইরে থেকে খুন করে নদীর চরে পুঁতে রাখা হয়েছিল, তদন্ত করে দেখছে পুলিশ।
    ছবি  সৌজন্যে : নিজস্ব