লেক মলের সামনে ফুল ব্যবসায়ীর ঝুলন্ত দেহ

0
173
Hanging body of florist in front of Lake Mall
Hanging body of florist in front of Lake Mall
কাশী বোস লেনের মাটির তলায় এক মহিলার পচা গলা দেহ উদ্ধারের আবহেই এবার লেক মলের সামনে এক ফুল ব্যবসায়ীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে খবর মৃত বিশু হালদার। স্থানীয় সূত্রে খবর, রবিবার ভোর পাঁচটা নাগাদ মলের সামনের ফুটপাতে হোর্ডিংয়ের সঙ্গে ফুল ব্যবসায়ী বিশু হালদারের ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। লেক মলের সামনেই রয়েছে তাঁর ফুলের দোকান। সূত্রের খবর, ভাইয়ের সঙ্গে একসঙ্গেই চালাতেন ব্যবসা। কিন্তু, বেশ কয়েকদিন ধরে ফুল ব্যবসায় মন্দা চলছিল বলে জানাচ্ছেন দোকানের কর্মচারীরা। সেই থেকে মানসিক অবসাদ থেকে তিনি আত্মঘাতী হয়ে থাকতেন বলে মনে করা হচ্ছে। বিশুর মৃত্যুতে শোকে পাথর হয়ে গিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। সবদিক খতিয়ে দেখছে পুলিশ।