গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk নদিয়ায় নবম শ্রেনীর ছাত্রের দেহ  উদ্ধার

    নদিয়ায় নবম শ্রেনীর ছাত্রের দেহ  উদ্ধার

    0
    196

    নবম শ্রেণীর ছাত্রের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ায়। জানা গেছে, নাকাশিপাড়া থানা এলাকার পাটিকাবাড়ি গ্রামের বাসিন্দা বছর চোদ্দর নাবালক টিউশন পড়তে গিয়ে নিখোঁজ হয়।

     

    অনেক খোঁজাখুঁজির পরে স্থানীয় খেলার মাঠের পাশ থেকে প্রথমে তার সাইকেল উদ্ধার হয়। এরপর তার কিছুটা দূর থেকে হাত, পা বাঁধা অবস্থায় ওই ছাত্রের ক্ষতবিক্ষত দেহ দেখতে পায় স্থানীয়রা। ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করেছে নাকাশীপাড়া থানার পুলিশ। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।