রেললাইনে ইডি আধিকারিকের দেহ, ২ আরপিএফ-রও    

0
126
ED officers body 2 RPFs on railway line
ED officers body 2 RPFs on railway line

দিল্লির কাছে শাহিবাবাদে রেললাইনের উপর থেকে উদ্ধার ইডি আধিকারিকের দেহ উদ্ধারে শোরগোল পড়ে গিয়েছে। সম্প্রতি ঘুষ নেওয়ার অভিযোগ সংক্রান্ত একটি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠিয়েছিল সিবিআই।

মৃত ইডি আধিকারিকের নাম অলোককুমার রঞ্জন। বাড়ি উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদে। কী ভাবে মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন তিনি।একটি দুর্নীতির মামলায় এই ইডি আধিকারিকের উপর নজর ছিল সিবিআইয়ের। ঘুষের বিনিময়ে এক ব্যবসায়ীর পুত্রের নাম মামলা থেকে সরিয়ে দেওয়ার অভিযোগের তদন্ত করছে সিবিআই। ওই অভিযোগের তদন্তে নেমে ইতিমধ্যেই সন্দীপ সিং নামে ইডির সহকারী ডিরেক্টর পদমর্যাদার এক আধিকারিককে গ্রেফতারও করেছে সিবিআই। অন্যদিকে, উত্তরপ্রদেশে রেললাইনের ধার থেকে ২ আরপিএফ জওয়ানের দেহ উদ্ধার হয়েছে।