গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Coochbehar হস্টেলের ঘরে ইঞ্জিনিয়ারিং ছাত্রীর ঝুলন্ত দেহ

    হস্টেলের ঘরে ইঞ্জিনিয়ারিং ছাত্রীর ঝুলন্ত দেহ

    0
    569
    ছবি সৌজন্যে : নিজস্ব
    হস্টেলের ঘরে ইঞ্জিনিয়ারিং ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারে শোরগোল পড়েছে। এটি আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে সবটাই খতিয়ে দেখছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে হস্টেলে নিজের ঘরেই ছিলেন অন্বেষা ঘোষ।
    অনেকক্ষণ সাড়াশব্দ না পাওয়ায় সন্দেহ হয় সহপাঠীদের এরপরেই ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় অন্বেষাকে। এরপরেই হস্টেল এবং কলেজ কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে। দুর্গাপুরের বাসিন্দা অন্বেষা ঘোষ থার্ড ইয়ারের ছাত্রী ছিলেন।
    ওই হস্টেলের ওয়ার্ডেন সবিতা মোদক জানিয়েছেন বৃহস্পতিবার রাতে অন্য এক ছাত্রীর ঘরে থাকার কথা ছিল অন্বেষার। কিন্তু রাত দেড়টা বেজে যাওয়ার পরেও না যাওয়ায় সন্দেহ হয়। এরপরেই হস্টেলের ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কোচবিহারের এসসিপি কৃষ্ণগোপাল মীনা জানিয়েছেন ঘটনার বিস্তারিত তদন্ত করা হবে।