গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata চেতলায় গেস্ট হাউসে মহিলা ব্যাঙ্ককর্মীর দেহ

    চেতলায় গেস্ট হাউসে মহিলা ব্যাঙ্ককর্মীর দেহ

    0
    124
    ছবি সৌজন্যে : নিজস্ব

    চেতলায় রাজা সন্তোষ রায় রোডের গেস্ট হাউসে মহিলা ব্যাঙ্ককর্মীর দেহ উদ্ধার হয়েছে। সমনা মণ্ডল নামে বছর ৩৫-র ওই মহিলা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী। বিষ খেয়ে আত্মহত্যা করেছে বলে অনুমান পুলিশের।

    শুক্রবার রাজা সন্তোষ রোডের একটি গেস্ট হাউসের ঘর ভাড়া নিয়েছিলেন। জানা গিয়েছে রাতের খাবারও তিনি নেননি। এরপর সকালে চেকআউটের সময় ডাকাডাকি করেও সাড়া না দেওয়ায় সন্দেহ হয় গেস্টহাউস কর্তৃপক্ষের। এরপরেই খবর দেওয়া হয় চেতলা থানায়।

    এরপরে পুলিশ এসে দেহ উদ্ধার করে। পারিবারিক অশান্তি নাকি অন্য কোনও কারণ খতিয়ে দেখছে চেতলা তদন্তকারী অফিসাররা। পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।