
শান্তিপুরে সমবায় ব্যাঙ্কের টয়লেটে প্রাক্তন ম্যানেজারের দেহ উদ্ধারে ২ সহকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ সহকর্মীরাই খুন করে ঝুলিয়ে দিয়েছে।
জানা গিয়েছে নদিয়ার শান্তিপুরের বাবলা গ্রাম পঞ্চায়েতে মোল্লাবের সমবায় ব্যাঙ্কের ম্যানেজার ছিলেন অসিত বিশ্বাস। অভিযোগ কিছুদিন ধরেই টাকা নয়ছয় নিয়ে দুই ব্যাঙ্ককর্মীর সঙ্গে অসিত বিশ্বাসের বচসা চলছিল। পরিবারের অভিযোগ কয়েকদিন আগে অসিত বিশ্বাসকে জোর করেই ম্যানেজার পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় ম্যানেজার হন অভিযুক্ত অনুপ ওরাং। অন্যদিনের মত বুধবারও ব্যাঙ্কে গিয়েছিলেন অসিত বিশ্বাস।
পরে তাঁর দেহ ব্যাঙ্কের টয়লেটে মেলে। ঘটনা জানাজানি হতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবারের অভিযোগের ভিত্তিতে ২ জনকে আটক করে পুলিশ।
