
হাতে, মুখে টেপ লাগানো অবস্থায় চন্দননগরে ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ব্যবসায়ীর দেহ। নবমীর রাতে হুগলির চন্দননগরের আবাসনের একতলার ফ্ল্যাট পড়েছিল হাওড়ার গোলাবাড়ির বাসিন্দা ওয়াসিম আক্রম নামে ওই ব্যবসায়ীর দেহ।
পুলিশের অনুমান ব্যবসায়ীকে খুন করা হযেছে। জানা গিয়েছে পেশায় রত্ন বিক্রেতা বছর ৩০-র ওয়াসিম আক্রমণ ২৮ তারিখ সকালে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যান। পরিবারের দাবি ওই ব্যবসায়ীর কাছে পোখরাজ, চুনি, নিলার মত প্রায় ৬০ লাখ টাকার রত্ন ছিল। তাঁর চন্দননগরের বাসিন্দা কাজি মহসিনের কাছে যাওয়ার কথা ছিল। পরিবারের দাবি ফোনে একাধিকবার কল করলেও কোনও সাড়া মেলেনি। এরপর ওয়াসিমের পরিবার চন্দননগরে পৌঁছয়। গোলাবাড়ি থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন। এরপর চন্দননগরের ওই আবাসনের তিনতলার ফ্ল্যাটের দরজা ভেঙে দেহ উদ্ধার হয়। ফ্ল্যাটটি কাজি মহসিনের। কাজি মহসিনের সঙ্গে ওয়াসিম আক্রমের ব্যবসায়িক লেনদেন চলত। পুলিশের সন্দেহ তাঁকে খুন করা হয়েছে।
ওয়াসিমের দেহের পাশে একটি ট্রলি ব্যাগও মিলেছে। পুলিশের অনুমান দেহ লোপাটের চেষ্টায় ছিল অভিযুক্ত।








