
কলকাতার আনন্দপুরে হোটেল থেকে বার ডান্সারের দেহ উদ্ধার হয়েছে। পাঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা শ্রেয়া বর্মাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয় হোটেল থেকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকররা মৃত বলে ঘোষণা করেন।
জানা গিয়েছে রবিবার রাতভর এক পুরুষ সঙ্গীর সঙ্গে হোটেলে ছিলেন। সোমবার ভোরে ওই যুবক বেরিয়ে গেলে অসুস্থ হয়ে পড়েন শ্রেয়া। নিজেই ফোন করে যুবককে ডাকেন। এরপর অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অতিরিক্ত মদ্যপান কিংবা ড্রাগের কারণে মৃত্যু হয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে আনন্দপুরের বাইপাসের এক পিকনিক স্পটে গাছে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। দেহটি মাটি থেকে ৫০-৬০ ফুট উঁচুতে ঝুলছিল। গলায় গলায় ছিল গামছার ফাঁস।
বছর ৫০-র ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অনুমান পুলিশের। অপর একটি ঘটনায় নোনাডাঙায় বাড়ি থেকে উদ্ধার হয় এক মহিলার দেহ। আত্মঘাতী বলে প্রাথমিক অনুমান পুলিশের।
