ঘাটালে বন্যার জল থেকে উদ্ধার নিখোঁজ পরিবহন কর্মীর দেহ

0
492
ছবি সৌজন্যে : নিজস্ব

ঘাটালে বন্যার জল থেকে উদ্ধার হয়েছে রাজীব সিংহ রায় নামে এক পরিবহণ কর্মীর দেহ। বন্যার জলে বাড়ি ফেরার পথেই জলে তলিয়ে গিয়েছিলেন বলে দাবি পরিবারের। পরিবার সত্রে জানা গিয়েছে, কাজ সেরে বাড়ি ফিরছিলেন রাজীব।

পরে বন্যার জলে পড়ে তলিয়ে যান। তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এনজিআরএফ-এর সদস্যরা খোঁজ শুরু করেন। উল্লেখ্য, প্রায় দু মাস ধরে প্লাবিত ঘাটাল। এক নাগাড়ে বৃষ্টিতে বাড়ছে জল। ইতিমধ্যেই পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

দূর থেকে ডিঙ্গি চড়ে জল এনে ব্যবহার করতে হচ্ছে বানভাসিদের। জলে ডুবে রয়েছে ঘাটাল পুরসভার ১২টি ওয়ার্ড সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের বিস্তীণ এলাকা। নৌকা ও ডিঙ্গি করে যাতায়াত করছেন ঘাটালের বানভাসি এলাকার লক্ষাধিক মানুষ।