গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home International চট্টগ্রামে ভারতীয় উপ হাই কমিশনে আধিকারিকের দেহ

    চট্টগ্রামে ভারতীয় উপ হাই কমিশনে আধিকারিকের দেহ

    0
    5
    ছবি সৌজন্যে : এক্স

    বাংলাদেশের চট্টগ্রামে ভারতীয় উপ হাই কমিশন থেকে উদ্ধার হয়েছে এক আধিকারিকের দেহ। নরেন ধর নামে ওই ব্যক্তি প্রোটোকল অফিসার পদে নিযুক্ত ছিলেন। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।

    ৩৮ বছরের নরেনের দেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে স্পষ্ট হবে কারণ।চট্টগ্রাম পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ বলেছেন, ভারতীয় উপ হাই কমিশনে প্রোটোকল অফিসার হিসাবে কাজ করতেন নরেন ধর। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাঁর দেহ উদ্ধার করে।

    রিপোর্ট অনুসারে, চট্টগ্রামের উপ হাই কমিশনে দোতলার একটি ঘরে থাকতেন নরেন ধর। সেই ঘরের মেঝেতে পড়েছিল তাঁর দেহ। আমিনুর জানিয়েছেন, তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি।