গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home West Burdwan সিঁড়ির রেলিং-এ গলায় দড়ি পেঁচানো বস্ত্র ব্যবসায়ীর দেহ 

    সিঁড়ির রেলিং-এ গলায় দড়ি পেঁচানো বস্ত্র ব্যবসায়ীর দেহ 

    0
    91
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সিঁড়ির রেলিং-এ গলায় দড়ি পেঁচানো অবস্থায় বস্ত্র ব্যবসায়ীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের বেনাচিতি এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত বছর ৭৩-র অজয় রায়।
    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছেলে-বৌমাকে নিয়ে অজয় রায় জলখাবার গলি এলাকার বাড়িতেই থাকতেন। ছেলে তার বউকে নিয়ে কর্মসূত্রে রবিবার কলকাতায় যায়। সোমবার অজয় রায়ের দেখভালের জন্য একজন আয়া ছিল। সেই আয়া সকালের কাজকর্ম করে কিছুক্ষণের জন্য নিজের বাড়িতে গিয়েছিলেন। দুপুরে অজয় রায়ের বাড়িতে ফের এসে দেখতে পান সিঁড়ির রেলিং-র মধ্যে গলায় দড়ি পেঁচিয়ে অজয় রায় ঝুলছে। প্রতিবেশীদের খবর দেওয়া হয়। খবর পেয়ে পৌঁছয় প্রতিবেশীরা। ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশও।
    পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।